মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশু কন্যাকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধ/র্ষ/ণের অভিযোগে সানোয়ার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ জুলাই রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নে এ ম/র্মা/ন্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সানোয়ার উপজেলার শালিয়াবহ বটচালা গ্রামের কচরুলের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সানোয়ারের সাথে শিশুটির বাবা-মায়ের একই ইটভাটায় কাজ করার সূত্রে পূর্বপরিচয় ছিল। গত ৫ জুলাই রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে কয়েল কেনার জন্য স্থানীয় দোকানে পাঠানো হয়। দোকান থেকে বাড়ি ফেরার পথে সানোয়ার শিশুটির পথরোধ করে কৌশলে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে শিশুটিকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করা হয়। ধ/র্ষ/ণের পর শিশুটি কান্না শুরু করলে অভিযুক্ত তাকে একটি ৫০০ টাকার নোট দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি বাড়ি ফেরার সময় সানোয়ার সেই ৫০০ টাকাও আবার জোরপূর্বক ছিনিয়ে নেয়।
শিশুটির পরিবার জানায়, ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে এসে বিস্তারিত জানালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তারা সালিশের মাধ্যমে বিচারের আশ্বাস দিয়ে দিন পার করতে থাকেন। পরবর্তীতে সালিশে কোনো সুরাহা না পেয়ে এবং বিচার না পেয়ে অবশেষে নিরূপায় হয়ে থানায় গিয়ে এজাহার দায়ের করেন তারা। স্থানীয়দের আশ্বাসে কালক্ষেপণ হওয়ায় এজাহার দায়ে কিছুটা বিলম্ব হয় বলে জানায় পরিবারটি। আজ ২১ জুলাই (মঙ্গলবার) বিকালে অভিযুক্ত সানোয়ারকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।