মুলাদীতে বৃক্ষরোপন করে বিএনপি নেতা ও শিল্পপতি সিহাব উদ্দিন পেশকার ব্যাপক প্রশংসিত

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:০৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:০৬:৩৯ পূর্বাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : "



বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শ্লোগানকে ধারণ করে একটি সবুজ ও টেকসই পরিবেশবান্ধব দেশ গড়াসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অংশহিসেবে কয়েক হাজার বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করে বিএনপি নেতা ও শিল্পপতি সিহাব উদ্দিন পেশকার ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নদীবেষ্টিত বরিশালেল মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য শিল্পপতি ও সমাজসেবক সিহাব উদ্দিন পেশকার ইতোমধ্যে নিজহাতে মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।


এসময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করে বৃক্ষরোপন থেকে শুরু করে তার সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। আগামী মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিহাব উদ্দিন পেশকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়ন, জনসেবা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব তুলে ধরেন। এসময় স্থানীয় সর্বস্তরের জনগন আশা প্রকাশ করে বলেন, বিগত সময়ে তারা যাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাদের কাছ থেকে প্রত্যাশিত উন্নয়ন পাননি। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা ও উন্নয়ন কর্মকান্ডের ধীরগতির কারণে মানুষ নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন।


তারা আরও জানিয়েছেন, সিহাব উদ্দিন পেশকার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরেছে। একজন শিল্পপতি ও সমাজসেবক হিসেবে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও এলাকার সচেতন নাগরিকেরা আশা করছেন। উল্লেখ্য, সিহাব উদ্দিন পেশকার বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীনের ভাগ্নে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৯-০৭-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com