গৌরীপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:



ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে| শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন পাকা রাস্তা এলাকা থেকে ¯^জনরা মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| নিহত আব্দুল মান্নান পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে| স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল মান্নান তাঁর প্রতিবেশী মৃত নাছির উদ্দিনের ছেলে মোস্তফার সাথে ডেংগা মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন| পথে মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করতে বসেন| এ সময় আব্দুল মান্নান একাই হেঁটে লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকানের প্রায় ৪০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর পৌঁছান| সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে|


এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন| হামলাকারীরা তাকে রাস্তা থেকে নিচে কচু ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়| এ সময় আব্দুল মান্নানের চিৎকার শুনে প্রতিবেশী মোস্তফা এগিয়ে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন| তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও নিহতের আত্মীয়-স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন| স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন|


গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে| পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com