কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বে নিহত ১

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১২:৩৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১২:৩৯:৪৯ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোঃ জিন্নাত আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোঃ জিন্নাত আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com