ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন॥

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১০:৩৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১০:৩৭:০১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে| গতকাল বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের কুঞ্জবন বাগানে একটি ফুলগাছ রোপনের মধ্য দিয়ে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান|

স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে| এসময় উপস্থিত ছিলেন, বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার| সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আমাদের এই কর্মসুচির মধ্য দিয়ে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সড়কের পাশে পর্যায়ক্রমে চার হাজার বিভিন্ন ফুলের চারা রোপন করা হবে|

এছাড়াও এক হাজার ফলের গাছ রোপন করা হবে| গাছ আমাদের জীবনের একটি অংশ, তাই আসুন সকলে মিলে ফুলবাড়ীকে ফুলের মত সাজাই, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি| গাছ লাগাই পরিবেশ বাচাই| এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ| গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়| বর্তমান সময়ে ˆবশি^ক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে| এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে|

আমি আশা করি, এই কর্মসূচির মাধ্যমে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হবে এবং নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় আরও বেশি করে গাছ লাগাবে| আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com