মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন প্রশাসক সিরাজুল ইসলাম

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৫৮:৪০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলি এলাকায় মেইন সড়কের পাশে দীর্ঘদিন ধরে এক অজ্ঞাত পরিচয়ের অসহায় নারী মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয়রা জানান, তার সারা শরীরে পোকা ধরেছিল এবং মাথা ও নাকের কিছু অংশে পচন দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে একাধিক পোস্ট প্রকাশিত হলে তা ব্যাপকভাবে মানুষের নজরে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম (সিরাজ)-কে মেনশন করে বিষয়টি অবহিত করেন। খবরটি নজরে আসার পর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্বশরীরে উপস্থিত হয়ে অসহায় নারীকে উদ্ধার করেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ ভর্তি করানো হয়। এ সময় তিনি নিজেই চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং রোগীর জন্য প্রয়োজনীয় কাপড়-চোপড়সহ অন্যান্য সামগ্রীর দায়িত্ব নেন।

পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে নারীটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান। জেলা পরিষদ প্রশাসকের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মানবিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে মন্তব্য করছেন। মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com