ওয়ালটন প্লাজার উদ্যোগে গলাচিপায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৪৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


ওয়ালটন প্লাজার উদ্যোগে সারাদেশের ন্যায় গলাচিপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পটি পৌরসভার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুইজন এম বি বি এস ডাক্তার এই ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন। এরা হলেন ডা.মো.নাহিদ হাসান শাওন ও ডা. জেরিন বিনতে ফারুক।এরা দুজনেই ঢাকার শংকরে ইবনে সিনা স্পেশালিস্ট হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মেডিকেল ক্যাম্প এরিয়ায় রোগী জড়ো হতে থাকে। সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে প্রায় ২থেকে ৩ শতাধিক রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ দেয়া হয়।এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে ওয়ালটন প্লাজার সাথে সার্বিক সহযোগীতা করেছে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাসান এলাহি বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা ওয়ালটন প্লাজার সঙ্গে যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। ডাক্তার দেখাতে আসা শাহিনুর বেগম (৬৫) বলেন,আমার ছেলে আমাকে এখানে নিয়ে এসেছে, আমার ছেলে রিক্সা চালায়, শুনছি এখানে ফ্রি ডাক্তার দেখিয়ে ঔষধ ও ফ্রি দেওয়া হবে, তাই সকাল-সকাল এখানে চলে এসেছি, ডাক্তার দেখিয়েছি ফ্রি ঔষধও পেয়েছি।

তিনি আরো বলেন এরকমভাবে সমাজের আরও কিছু লোকজন যদি এভাবে মাঝেমধ্যে আমাদের মত গরিব মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ফ্রি ঔষধের ব্যবস্থা করে থাকেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ওয়ালটন প্লাজার গলাচিপা শাখার ম্যানেজার মো.ইলিয়াস হোসেন বলেন, ওয়ালটন শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও ওয়ালটনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। সঞ্জীব কুমার সাহা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com