নিজস্ব প্রতিবেদক
রংপুর ও দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, মাদক, ডাকাতি, রাহাজানি ইত্যাদি সামাজিক অপরাধসহ সাইবার স্পেসে সংঘটিত বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
অনলাইন জুয়া সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। র্যাব অনলাইন জুয়া প্রতিরোধ এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাইবার স্পেস মনিটরিং এবং অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৪/০৬/২০২৬ তারিখ রাত ১২:১০ ঘটিকায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ বাজারস্থ দিনাজপুর হতে গোবিন্দগঞ্জগামী মহাসড়কের পশ্চিম পাশে জনৈক দুলাল হোসেনের ‘মেসার্স সাব্বির ট্রেডার্স' হার্ড ওয়্যারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ আসামি মোঃ শাফিউল ইসলাম (৩০), পিতা- মোঃ বেল্লাল হোসেন, সাং- কশিগাড়ি, পোষ্ট- হাটশ্যামগঞ্জ, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল, ০১ টি ল্যাপটপ, ০১ টি ল্যাপটপ ব্যাগ ও ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। পৃথক অপর একটি অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর ০৫.৪০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪ নং চতরা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ কুয়াতপুর হামিদপুর (বিহারী পাড়া) গ্রামের জনৈক আব্দুল খলিল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ ধৃত আসামি ১। মোঃ শাহীন মিয়া (২৪), পিতা- আব্দুল খলিল মিয়া, ২। মোঃ রানা মিয়া (২৫), পিতা- আলী হোসেন, উভয় সাং- কুয়াতপুর হামিদপুর, উভয় থানা- পীরগঞ্জ, উভয় জেলা- রংপুর এবং ৩। মোঃ নাহিদ হাসান (২৬), পিতা- মোঃ মাহতাব হোসেন, সাং- শ্রীচন্দ্রপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল এবং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করতো। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০/২৪ ধারা অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া/ ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।