স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পরিচয়ে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র-এমন অভিযোগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র +৮৮০ ১৯৮১-৯৪৩৭৬৭ নম্বরসহ বিভিন্ন নম্বর থেকে জনপ্রতিনিধি, ইটভাটার মালিক, দোকানমালিকসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন দিচ্ছে।
ফোনে তারা নিজেদের এসিল্যান্ড, কেন্দুয়া পরিচয় দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে কিংবা জরিমানা করা হবে- এমন ভয় দেখিয়ে টাকা দাবি করছে। সহকারী কমিশনার (ভূমি),কেন্দুয়া কার্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড সরেজমিনে উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রয়োজন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করেন।
কোনো অবস্থাতেই ফোনে বা অন্য কোনো মাধ্যমে টাকা দাবি করা হয় না। এ অবস্থায় এ ধরনের কোনো ফোনকল পেলে কাউকে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। একইসঙ্গে এমন কল পেলে কেন্দুয়া থানা, উপজেলা প্রশাসন বা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সকলের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধি ও তথ্য দেওয়ার মাধ্যমে এ ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।
কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী মুঠোফোনে বলেন, এ ধরনের প্রতারণামূলক ফোনকল পেলে দ্রুত কেন্দুয়া থানা, উপজেলা প্রশাসন বা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। সেইসাথে প্রতারণা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করছি।