হাতিরঝিল জোন জামায়াতের ওয়ার্ড টীম সদস্য সম্মেলন অনুষ্ঠিত তৃণমূল দায়িত্বশীলদের মানুষের কল্যাণে ব্যাপক পরিসরে কাজ করতে হবে ---মাওলানা এটিএম মাসুম

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৫৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:১৩:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিল জোন জামায়াতের ওয়ার্ড টীম সদস্য সম্মেলন অনুষ্ঠিত তৃণমূল দায়িত্বশীলদের মানুষের কল্যাণে ব্যাপক পরিসরে কাজ করতে হবে ---মাওলানা এটিএম মাসুম ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে মানুষের কল্যাণে ব্যাপক পরিসরে কাজ এবং দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি গতকাল ২২ জুন সোমবার, সন্ধ্যায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল জোন আয়োজিত ওয়ার্ড টীম সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোনের সহকারি পরিচালক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইন্জিনিয়ার নোমান আহমেদী, অঞ্চল টীম সদস্য ইউছুফ আলী মোল্লা, মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ আহসান, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মন্ডল, হাতিরঝিল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর নুরুল ইসলাম আকন্দ প্রমূখ। মাওলানা এটিএম মাসুম, ইসলাম বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে দাওয়াত ও গণ সম্পৃক্ততা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম

নেওয়ার কোন সুযোগ নেই বরং প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। এক্ষেত্রে ইসলামী আন্দোলনের কর্মীদের গণসম্পৃক্ততা বাড়ানোর কোন বিকল্প নেই। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলেও মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের কল্যাণেই কাজ করতে হবে। তা হলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।


বিশেষ অতিথির বক্তব্যে, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ওয়ার্ড দায়িত্বশীলদের নিরলস কাজ করতে হবে বলে আহবান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ডিএনসিসির মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগনের সেবক হিসেবে কাজ এবং সকল সেবাকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

পাশাপাশি অভিযোগ গ্রহণ ও সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, সর্বস্তরের জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ ও বাসযোগ্য নগর গঠন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও সেলিম উদ্দিন বলেন, সর্বস্তরের দায়িত্বশীলদের মানুষের কল্যাণে ও পরিচ্ছন্ন এবং মানবিক ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


বার্তা প্রেরক- মু. আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com