নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে, রাজধানী সহ পুরো দেশে জাতীয়তাবাদী যুবদল। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো নিউমার্কেট থানা। মঙ্গলবার (২৩ জুন) শত শত নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব।
মিছিলটি সকাল থেকে নিউমার্কেট এলাকায় শুরু হয়ে নীলক্ষেত, ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি ৩২ হয়ে আবার নিউমার্কেট এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বার্থান্বেষী মহলরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ জনগন মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বার্থান্বেষী মহল। যা নিউমার্কেট থানা যুবদল প্রতিহত করবে।
তিনি বলেন, আওয়ামীলীগ সহ সকল ষড়যন্ত্র কারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, করব। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। নিউমার্কেট থানা যুবদল সবসময় রাজপথে জাগ্রত ও বেন গার্ড হিসেবে কাজ করেছে, আগামীতেও করবে।
রাজপথে নিউ মার্কেট থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় নিউমার্কেট থানা যুবদল সব সময় প্রস্তুত। নিউ মার্কেট থানা যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন কে এম চঞ্চল। এ ছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ইউনিটগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। যে কোন পরিস্থিতিতে নিউমার্কেট থানা যুবদলের সকল ইউনিট প্রস্তুত রয়েছে।
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান। ঐ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ঝটিকা মিছিলের প্রতিবাদে (২২শে জুন) নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন।
মিছিলটি প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট পদক্ষিন করে, ঢাকা কলেজ হয়ে, সিটি কলেজ পদক্ষিন করে আবার প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে এসে শেষ হয়।