স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার প্রস্তুতির অভিযোগে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি আবু বক্কর (৪২) রাজনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়ভাবে তিনি রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবলীগের নেতা ও সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এর নিন্দা জানান। তিনি দাবি করেন, আবু বক্করকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে প্রথমে তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের অধীন একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার নম্বর ২৪।