মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ( ২৩ জুন) সকালে সুবিদখালী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শ্লোগান ছিল, হৈ হৈ রৈ রৈ আওয়ামী লীগ গেলি কই, আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, ইত্যাদি।
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী মিছিলটিতে অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, সাবেক সভাপতি মনির খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।