ফরিদপুর বোয়ালমারী এলাকা হতে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১০:১৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১০:১৭:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ফরিদপুর বোয়ালমারী এলাকা হতে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৩০)’কে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেফতার করেছে|


 গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২১/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২১.২০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ডোবরা এলাকা থেকে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৭২, তারিখ- ২৮/০২/২০২০ খ্রি. ধারা- ৩৯৯ দন্ডবিধি ডাকাতি মামলায় ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা এবং অপর আরেকটি ডাকাতি মামলা যা ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ০৮, তারিখ- ০৯/০৪/২০২০ খ্রি. ধারা- ৩৯৯ দন্ডবিধি ডাকাতি মামলায় ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড সর্বমোট ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৩০), পিতা- ইসরাইল, সাং- বঙ্গেশ্বরদী তালতলা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল| গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com