রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৬:৪৬ পূর্বাহ্ন
ইসরাত জেরিন, রাজশাহী কলেজ প্রতিনিধি:

রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য মেহেদী উৎসব উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) বেলা সাড়ে ১০টায় প্রাণিবিদ্যা বিভাগের প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীরা মেহেদীর রঙে নিজেদের মনকে রাঙিয়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি এমন প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছা. জাহানারা আক্তার বানু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কালাম মোর্শেদসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেজাবিন মৃত্তিকা বলেন, হঠাৎ করেই হেড ম্যাম এ উদ্যোগ গ্রহণ করেন।


প্রাণিবিদ্যা বিভাগ সব সময়ই ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে মেহেদী পরছি, যা আমাদের কাছে দারুণ উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে। আরেক শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সবাই মিলে একটি উৎসব উদযাপন করব। আজ সেই সুযোগ হয়েছে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে। অনুষ্ঠানে মেহেদী পরানোর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও ছিল। শিক্ষার্থীরা নিজেদের হাতে এবং সহপাঠীদের হাতে মেহেদী পরিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com