রাণীশংকৈলে ফুচকা হাউজে অসামাজিক কাজের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম-থানায় অভিযোগ

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১২:৪৪:২৩ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিমুলতলী এলাকায় অবস্থিত আর ফুচকা ও চটপটি হাউজে ফুচকা বিক্রির আড়ালে গোপন কক্ষ তৈরি করে উঠতি বয়সী কিশোর-কিশোরীদের অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে এই অনৈতিক কাজের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পৌর শহরের ভান্ডারা এলাকার রুবেল হোসেন নামে এক যুবক।


এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলীস্থ আর ফুচকা ও চটপটি হাউজে দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে বিশেষ গোপন কক্ষ (কেবিন) তৈরি করে স্কুল-কলেজগামী অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের আপত্তিকর ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় এক ধরণের সামাজিক অবক্ষয়ের উদ্বেগ তৈরি হয়।এরই ধারাবাহিকতায়,অনৈতিক এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান স্থানীয় ভান্ডারা এলাকার রুবেল হোসেন।

প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ফুচকা হাউজের সাথে সংশ্লিষ্ট ও তাদের মদদপুষ্ট একদল বখাটে রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রুবেল গুরুতর জখম ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় ভুক্তভোগী রুবেলের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,খাবারের দোকানের আড়ালে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এর প্রতিবাদ করায় যেভাবে আমাদের এলাকার যুবকের ওপর হামলা করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার এবং এই ফুচকা হাউজের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি করছি। রাণীশংকৈল থানা এ এস আই জ্যোতিষ চন্দ্র জানান,অভিযোগ পাওয়া গেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com