বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৫:৩১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৫:৩৪:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, বর্তমান সময়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, নিজেদের আধুনিক ও আরামদায়ক জীবনযাপনের চাহিদা পূরণ করতে গিয়ে পরিবেশের ওপর প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব পড়ছে। অপরিকল্পিত নগরায়ণ, বৃক্ষনিধন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ভোগের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

পরিবেশকে রক্ষা করতে হলে ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনধারা গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেন তিনি। অন্যান্য বক্তারা এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা সভায় শিক্ষক- শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com