রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৫:১২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৫:২০:৩৭ অপরাহ্ন
রাজশাহী কলেজ প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে কলেজের রজনীকান্ত সেন মঞ্চের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আয়োজন করে রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাব। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা ব্রাজিল দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “রাজশাহী কলেজের মাটি, ব্রাজিলের ঘাঁটি”, “নেইমারের ব্রাজিল”, “পেলের ব্রাজিল”সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি প্রীতি চৌধুরী বলেন, আর্জেন্টিনা সমর্থকরা জার্মানিকে নিজেদের ‘বাপ’ বলে দাবি করে। তারা যেন তাদের সেই ‘বাপের’ ভালোভাবে খেয়াল রাখে, যাতে আবার তাদের কোনো ক্ষতি না করে। আজ বিশ্ব বাবা দিবস, তাই বিষয়টি মনে করিয়ে দিতে চাই। আমাদের প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তারা আসলে আমাদের পর্যায়ে নেই। তারা জার্মানিকে ‘বাপ’ বলে, আবার আমাদের ‘সেভেন আপ’ বলে সমালোচনা করে। কিন্তু এসব আমরা গুরুত্ব দিই না। আমরা ফুটবল খেলা উপভোগ করতে চাই।


অনেকেই মনে করে, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনাদের হারার অপেক্ষায় থাকে । কিন্তু এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা খেলা দেখব, খেলা উপভোগ করব। শোভাযাত্রায় রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com