গাইবান্ধায় র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৮৫৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১২:৫৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:০২:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


গাইবান্ধায় র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৮৫৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১/০৬/২০২৬ তারিখ রাত ০৮.৪৫ ঘটিকায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৫ নং মদনখালী ইউপির ০৩ নং ওয়ার্ডের উল্লাগাড়ী গ্রামের জনৈক তৌহিদুল ইসলাম এর কাঠের মিলের পিছনে অভিযান পরিচালনা করে ধৃত আসামির দেহ তল্লাশীকালে তার পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের বাম পকেটে ০৫ টি নীল রংয়ের প্যাকেটে রাখা ৮৫৫ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী ০১। নুর মোহাম্মদ হুমায়ুন কবির(৪০), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, মাতা-মোছাঃ সাহিদা বেগম, সাং-উল্লাগাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৫নং মদনখালী ইউপি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com