বিয়ানীবাজার সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ আটক

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:০৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:০৮:২০ অপরাহ্ন
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বিয়ানীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিয়ানীবাজার উপজেলার ১০ নম্বর মুড়িয়া ইউনিয়নের চাতালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চাতালপাড়া এলাকা সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টহল অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com