পঞ্চগড়ে দুই গৃহবধূকে অপহরণ এবং গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার ০২ জন পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার।

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৯:৪৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
তিবেদক


পঞ্চগড়ে দুই গৃহবধূকে অপহরণ এবং গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার ০২ জন পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার।
 
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদী মোঃ জয়ন উদ্দীন (৪৮) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর স্ত্রী ও মেয়ে ভিকটিমসহ দেবীগঞ্জ থানাধীন শালডাঙ্গা সরকারি আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ পেয়ে বসবাস করে আসছিলেন। বাদীর শ্যালকের স্ত্রী বাদীর বাড়িতে দাওয়াতে আসেন। ইং ৩১/০৫/২০২৬ তারিখ ভিকটিমদ্বয় পঞ্চগড়সহ পার্শ্ববর্তী বোদা থানার বদেশ্বরী এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য যান এবং একই তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় ভিকটিমদ্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আসার পথে রাত ১০.১০ ঘটিকায় ধৃত আসামিদ্বয় ও তার সহযোগী ২/৩ জন অজ্ঞাতনামা আসমিগণের সহযোগিতা চান। পরবর্তীতে ধৃত আসামিদ্বয় ভিকটিমদ্বয়কে সহযোগিতার আশ্বাস দিয়ে একাকী পেয়ে অপহরণ করে  বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ে ভিকটিমকে প্রথমে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে এবং পরে বাদীর শ্যালকের স্ত্রী ভিকটিমকে ধর্ষণ করার চেষ্টা করলে বাদীর শ্যালকের স্ত্রী ভিকটিম ধৃত আসামিদ্বয় এবং অজ্ঞাতনামা আসামিদের চোখে ও মুখে বালি দিয়ে পালিয়ে যান এবং বাদীর পরিবারকে উক্ত ঘটনার বিষয়ে জানান। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভতি করালে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়ে রেফার্ড করেন। উক্ত ঘটনায়  ভিকটিমের পিতা বাদী হয়ে ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিগণের বিরুদ্ধে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় ইং ০২/০৬/২০২৬ তারিখ, নারী ও শিশু দমন আইন, ২০০০ সালের ৭/৯(৩)/৯(৪)(খ)/৩০ ধারায় একটি গণধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ০৯/০৬/২০২৬ তারিখ ভোর ০৫.৫০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন ১৫নং দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামস্থ জনৈক জিতু দাস (৪৫), পিতা-মৃত রামদাস এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ধর্ষণ মামলার ১ নং এজাহারনামীয় আসামি ০১। মোঃ পারভেজ (২০), পিতা-মহব্বত আলী, সাং-অমরখানা এবং ৩নং এজাহারনামীয় আসামি ০২।  বিশ্বজিৎ দাস (২১), পিতা-মধু দাস, সাং-ছত্র শিকারপুর,উভয় থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com