​মিঠাপুকুরে দরিদ্র ১৫০ পরিবারের মাঝে ব্রাকের হাঁস মুরগি বিতরণ

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৩১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৩১:৪৩ অপরাহ্ন


রংপুর প্রতিনিধিঃ

গ্রামীণ দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির আওতায় বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। 

সোমবার ও মঙ্গলবার (০৮ ও ০৯ জুন) দুদিনব্যাপী ব্র্যাক নর্থ ডিভিশনের মিঠাপুকুর অঞ্চলের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে তালিকাভুক্ত ১৫০টি দুস্থ পরিবারের মাঝে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। হাঁস-মুরগি বিতরণের আগে উপকারভোগী নারীদের জন্য ব্র্যাকের পক্ষ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। প্রশিক্ষণ শেষে মিঠাপুকুর শাখার আওতায় তালিকাভুক্ত ১৫০ জন দুস্থ নারীর মাঝে মোট ৩,০০০টি হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৩০ দিন বয়সী ১,৫০০টি উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং ১ দিন বয়সী ১,৫০০টি মুরগির বাচ্চা।

​এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান (দাবি), কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় দেবনাথ, ভিডিইউ মোঃ জিল্লুর রহমান, 'দাবি' কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, 'প্রগতি' কর্মসূচির এলাকা ব্যবস্থাপক এহসানুল হক, আরসি অসীম সূত্রধর এবং কৃষি ও বীমা কর্মকর্তা মোঃ রাশেদ সরকার।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি অত্যন্ত লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা খুব সহজেই নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। ব্র্যাকের এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এই উদ্যোগ দারুণ সহায়ক হবে।" এদিকে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী দরিদ্র নারীরা। ব্র্যাকের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তারা ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com