​কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৫:২৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৫:২৯:১৫ অপরাহ্ন

প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি 


:কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে রুহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বানিয়াগ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রুহান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের মো. শাহজাহানের ছেলে ।

জানা যায়, সোমবার সকালে রুহান তার মায়ের সঙ্গে খালার বাড়ি বানিয়াগ্রামে বেড়াতে আসে।মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com