​বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:১০:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:১০:১৩ পূর্বাহ্ন

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

রবিবার (৭ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষে তিনটি সাপ ঢুকে পড়ার খবর পান। পরে বিকেল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।
তিনি আরও জানান, প্রথমে সাপের সন্ধানে কক্ষের ছাদের পার্টিশন খুলতে হয়। সেখানে সাপ না পাওয়ায় দেয়ালের একটি অংশ ভাঙা হয়। পরে সেখানে লুকিয়ে থাকা এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। 

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানিয়েছেন, বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে।  সেগুলো অবমুক্ত করা হবে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের ভাষ্য, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com