কুড়িগ্রামে পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৮:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৮:৩৪:০২ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকা‌লে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপ‌জেলার পৌর এলাকায় এবং দুপু‌রে বামনডাঙা ইউনিয়‌নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু ঘ‌টে। না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। মৃত দুজন হ‌লেন– কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরএলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার মোঃ শাহিনুর আলমের ছেলে মোঃ মাহবুবুল হাসান মুহিত এবং নাগেশ্বরী উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ সাবু মিয়া। নিজ নিজ বা‌ড়ি‌তে সং‌যোগ দেওয়ার চেষ্টা কর‌তে গি‌য়ে তারা বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মারা যান। বিদ‌্যুৎসং‌শ্লিষ্টরা বল‌ছেন, টেক‌নি‌শিয়ান ছাড়া বিদ‌্যুৎ সং‌যো‌গের কাজ করা অত‌্যন্ত ঝুঁ‌কিপূর্ণ। বা‌ড়ি‌তে জরু‌রি সাধারণ সং‌যোগ কাজ কর‌তে গে‌লে অন্তত প‌ক্ষে মেইন সুইচ বন্ধ ক‌রে করা উচিত। এতে বিদ‌্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁ‌কি কম থা‌কে, অনাকা‌ঙ্ক্ষিত দুর্ঘটনা এড়া‌নো যায়। নিহত‌দের প‌রিবা‌রের বরা‌তে পু‌লিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপ‌জেলার পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার বা‌সিন্দা মোঃ মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বেলা ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার বা‌সিন্দা মোঃ সাবু মিয়া নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠা‌নে স্পিকা‌রব‌ক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ব‌লেন, ‘ঘটনা জানার পর সং‌শ্লিষ্ট এলাকায় পু‌লিশ সদস‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছিল। বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মৃত‌্যুর সত‌্যতা পাওয়া গে‌ছে। এ ঘটনায় পৃথক দু‌টি অপমৃত‌্যু মামলা ন‌থিভুক্ত করা হয়ে‌ছে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com