শিক্ষকতার আড়ালে গড়ে উঠেছে অনলাইন ক্যাসিনো সাম্রাজ্য, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:৩১:২৯ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টারঃ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। অভিযোগ উঠেছে, সাংবাদিকতা ও শিক্ষকতার আড়ালে থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এটিএম সালাম, তার ভাগিনা সুমন আহমেদ ও নয়ন মনি সরকার। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হলেও নবীগঞ্জে অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগ রয়েছে, এটিএম সালাম সামাজিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছেন। ‎ ‎অভিযোগে আরও জানা যায়, নিজ অফিস ও বাসা থেকেই মামা-ভাগিনা মিলে ওয়ানএক্স, মেলবেট, লাইনবেটসহ বিভিন্ন অনলাইন বেটিং সাইটের এজেন্ট পরিচালনা করছেন। তাদের সঙ্গে নয়ন মনি সরকারের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। বলা হচ্ছে, মাধবপুর ও ঢাকা থেকে বিকাশ ও নগদ এজেন্ট সিম সংগ্রহ করে এসব অনলাইন জুয়ার লেনদেন পরিচালনা করা হয়। এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। ‎ ‎অভিযোগ রয়েছে, নয়ন মনি সরকার ব্যবহৃত ০১৭৫৪২১৩২৬৪ নম্বরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করা হতো। স্থানীয়দের দাবি, এই নম্বর ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা আদান-প্রদান এবং বিভিন্ন এজেন্ট নিয়ন্ত্রণ করা হতো। ‎ ‎স্থানীয়দের দাবি, নবীগঞ্জ সদর ছাড়াও উপজেলার ইমামবাড়ি বাজার, আউশকান্দি, টুকের বাজার, কাজিরবাজার ও পানিউমদা বাজারসহ বিভিন্ন এলাকায় এই অনলাইন জুয়ার বিস্তার ঘটেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। ‎ ‎সংশ্লিষ্টদের ভাষ্য, উঠতি বয়সী তরুণদের মোবাইলে বিভিন্ন বেটিং অ্যাপস ইনস্টল করে দিয়ে তাদের জুয়ার জগতে প্রবেশ করানো হচ্ছে। পরে বিকাশের মাধ্যমে লোড ও কয়েন লেনদেনের ব্যবসা করে একটি চক্র লাখ লাখ টাকা আয় করছে। ‎ ‎এছাড়াও অভিযোগ রয়েছে, এসব বিষয়ে কেউ মুখ খুলতে গেলে মামলা কিংবা পুলিশের ভয় দেখানো হয়। ফলে ভুক্তভোগী ও সচেতন মহল প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ‎ ‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও সাংবাদিকতার আড়ালে থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট এই অনলাইন ক্যাসিনো ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ‎ ‎এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‎“অনলাইন জুয়া ও ক্যাসিনো সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।” ‎ ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com