ভারতের দুই সপ্তাহে চতুর্থবারের মতো বাড়ল জ্বালানির তেলের দাম

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:৩৪:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:৩৪:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আবারো বেড়েছে পেট্রেল ও ডিজেলের দাম। সোমবার একধাক্কায় পেট্রলের দাম লিটার প্রতি ২ রুপি ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ রুপি ৭১ পয়সা বাড়ানো হয়েছে। এ দিন থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হচ্ছে ক্রেতাদের।

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দুই সপ্তাহের মধ্যে চার বার দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। এর আগে শনিবার পেট্রল ৮৭ পয়সা এবং ডিজ়েলে ৯৭ পয়সা দাম বাড়ানো হয়েছিল।

নতুন দামে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রলের মূল্য হবে ১০২.১২ রুপি (প্রায় ১.০৭ ডলার) এবং ডিজেলের দাম হবে ৯৫.২০ রুপি (প্রায় ০.৯৯ ডলার)।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। এখন এক লিটার পেট্রল কিনতে হবে ১১৩ রুপি ৫১ পয়সায়। আর ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৯ রুপি ৮২ পয়সা প্রতি লিটার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com