কাউখালীতে বিআরডিবির তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:২৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:২৭:০১ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি: 
 
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী আয় বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। প্রশিক্ষণে নারীদের আত্মকর্মসংস্থান, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম। এ প্রশিক্ষণে ৩০ জন নারী সুফলভোগী সদস্য অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার বলেন, “বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও পোল্ট্রি পালন সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
 
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন, “বিআরডিবি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়ক হবে বলে আমরা আশা করছি।
 
প্রশিক্ষণে অংশ নেওয়া সুফলভোগী সদস্য হাওয়া বেগম ও লাইজু আক্তার বলেন, “তিন দিনের এই প্রশিক্ষণ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি। বিশেষ করে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com