সিরিজ সেরা মুশফিকের কণ্ঠে কঠোর পরিশ্রমের বার্তা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৮:৪৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৮:৪৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে টাইগাররা। আর এই সাফল্যে বড় অবদান রেখে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় অর্জন। ছেলেরা এই সাফল্য প্রাপ্য। গত কয়েক বছর ধরে সবাই যেভাবে খেলছে, এই ফল তাদেরই প্রাপ্য ছিল।’

সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন লিটন দাস। প্রথম ইনিংসে তার দুর্দান্ত সেঞ্চুরির প্রশংসা করে মুশফিক বলেন, ‘লিটন প্রথম ইনিংসে অসাধারণ খেলেছে। তার কারণেই আমরা ম্যাচে টিকে ছিলাম। ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম, ৪৫০-এর কাছাকাছি লক্ষ্য দিতে পারলে ভালো সুযোগ থাকবে।’

বোলারদেরও আলাদা করে কৃতিত্ব দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার মতে, বাংলাদেশি বোলাররা পরিকল্পনা অনুযায়ী বেসিক ঠিক রেখে বল করায় ম্যাচ বের করে আনা সম্ভব হয়েছে।

নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য জানাতে গিয়ে মুশফিক বলেন, ‘আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কিছু নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হয়, কাজ করে যেতে হয়। আমি আমার জীবন উপভোগ করছি। সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com