​‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১১:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১১:১৪:১৭ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় খালেদ আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বশির আলী।
‎
‎পুলিশ জানায়, সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এসআই জয়ন্ত কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
‎
‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন,ওসি মো. মোনায়েম মিয়া। তিনি বলেন, সম্প্রতি সংঘটিত স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com