নিজস্ব প্রতিনিধিঃ
গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার সমালোচকদের অন্যতম স্পেন। স্পেনের এই অবস্থান দেশটিকে যুক্তরাষ্ট্র এবং তাদের অন্য কিছু মিত্র দেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর পাশাপাশি, একটি স্থায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সেনাবাহিনী গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করার মাধ্যমে ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা কমানোর তাগিদও দিয়েছে স্পেন।
উদ্ভূত এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক এবং মার্কিন মিত্রদের মাঝে স্পেনের অবস্থান এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই সপ্তাহে আল জাজিরার ‘আপফ্রন্ট’ অনুষ্ঠানে রেডি ত্লাবির সঙ্গে আলাপকালে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পেনের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আইনের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলেছেন।