বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন নির্বাচন

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১০:৫০:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজন করতে চেয়েছিল বিসিবির অ্যাডহক কমিটি। সে অনুযায়ী নির্ধারিত সময়ের এক মাসের বেশি সময় আগে, অর্থাৎ আগামী ৭ জুন হবে বিসিবির পরবর্তী নির্বাচন। আগামীকাল প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

আজ বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এক বিবৃতিতে বিষয়টি জানায় বিসিবি।

ওই তফসিল অনুযায়ী আজ প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৯ মে। আগামী ২০ ও ২১ মে বিক্রি করা হবে নির্বাচনের মনোনয়নপত্র।

যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ মে। ভোটার তালিকায় থাকা কেউ ই-ভোট দিতে চাইলে তা আগামী ২৫ মে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আর ই-ভোটিংয়ের ব্যালট পেপার পাঠানো হবে ৬ জুন পর্যন্ত। ই-ভোটে ব্যালট পেপার বিসিবি নির্বাচন কমিশনে পৌঁছাতে হবে আগামী ৭ জুন দুপুরের মধ্যে।

৭ জুন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হবে ভোট। একই দিন পরিচালক নির্বাচনের পাশাপাশি সভাপতি ও সহসভাপতি নির্বাচনও হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

বরাবরের মতো এবারও তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন এবং ভোট দেবেন ১৯২ জন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com