সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তা মজিবুর রহমান খান আর নেই

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৩:৫৭ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ফলোইবুনিয়া গ্রামের নিবাসী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মজিবুর রহমান খান (৬৮) আর নেই। শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এলাকায় সুনাম অর্জন করেছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com