লেবাননে বসতি গড়ার স্বপ্ন দেখছে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২৫:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরের একটি ইসরাইলি বসতি থেকে আসা ইহুদি স্লাউটস্কিন স্বপ্ন দেখেন, একদিন তার দেশের সীমান্ত আরও বিস্তৃত হবে এবং তিনি দক্ষিণ লেবাননে গিয়ে বসবাস করবেন। শুধু তিনি নন, এমন ভাবনা আরও অনেকের।

ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাতে ১০ লক্ষাধিক লেবানিজ বাস্তুচ্যুত হওয়ার পর ইসরাইলের বসতি স্থাপন আন্দোলনের এক উগ্র ডানপন্থী অংশ এখন দৃষ্টি দিচ্ছে উত্তরের দিকে। ফিলিস্তিনি ভূখণ্ড ‘কারনেই শোমরন’ বসতি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

‘উরিৎসাফোন’ বা ‘অ্যাওয়েক, নর্থ উইন্ড’ নামের এই আন্দোলনে কয়েক ডজন পরিবার যুক্ত রয়েছে বলে জানান ৩৭ বছর বয়সী গবেষক জীববিজ্ঞানী স্লাউটস্কিন।

২০২৪ সালে তিনি এ আন্দোলনের সহ-প্রতিষ্ঠা করেন। তার দাবি, এরপর থেকেই এর সমর্থন বেড়েছে।

এই গোষ্ঠী চায়, ইসরাইলের উত্তর সীমান্ত অন্তত লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হোক।

নদীটি লেবাননের প্রায় ৩০ কিলোমিটার ভেতরে প্রবাহিত। সেখানে স্থায়ী ইসরাইলি বেসামরিক উপস্থিতিও গড়ে তুলতে চায় তারা।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com