বুড়িচংয়ে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে ভিভিও প্রদর্শনী

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৪:৩৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৪:৩৪:৪৪ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজারে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিভিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার (১১ মে) রাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বুড়িচং উপজেলার সমন্বয়কারী মো. মোশারফ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিলসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরে একটি সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।

পরে প্রদর্শিত নাটিকার ওপর উপস্থিত দর্শকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com