হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১২:০৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১২:০৩:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি বহুজাতিক প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এরপরই দেশটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের কৌশলগত অবস্থান পর্যালোচনার অংশ হিসেবে এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সহ-সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পক্ষ থেকে মেজর জেনারেল উ কিয়ং-সুক এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

প্রণালির নিরাপত্তা রক্ষা এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com