​নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের সুযোগ-সুবিধা তদারকি

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫৩:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সোমবার (১১ মে) পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক কারাগারের আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বন্দিদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। তিনি কারাবন্দিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার বিষয়ে খোঁজ নেন।

এছাড়া খাবারের মান নিশ্চিত করতে কারাগারের রান্নাঘর পরিদর্শন এবং বন্দিদের চিকিৎসাসেবা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি কারাগারের গ্রন্থাগারও পরিদর্শন করেন এবং বন্দিদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন।

জেলা প্রশাসক বলেন, কারাগারকে শুধু শাস্তির স্থান নয়, বরং সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com