হিজবুল্লাহর এফপিভি ড্রোনে দিশেহারা ইসরাইল

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরাইলি সামরিক বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এসব ড্রোনে বিশেষ ধরনের ফাইবার অপটিক সুতা বা তার ব্যবহার করছে। এই তারের মাধ্যমে ড্রোনগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার ফলে ইসরাইলের জ্যামিং ডিভাইস বা সংকেত নিরোধক ব্যবস্থাগুলো ড্রোনগুলোকে শনাক্ত বা বাধা দিতে পারছে না।

জেরুজালেম পোস্ট আরো উল্লেখ করেছে, গত রোববার উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি এফপিভি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর ব্যাটারিতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ ইতোমধ্যেই এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, এফপিভি ড্রোনগুলো আরো নিখুঁতভাবে শনাক্ত এবং ভূপাতিত করার জন্য তারা বেশ কিছু নতুন পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। তবে সামরিক বাহিনী এখনো বাস্তব সময়ে এই প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com