অ্যাম্বুলেন্সে অস্ত্র বহনের ইসরাইলি দাবি ভিত্তিহীন: ব্রিটিশ চিকিৎসক

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অ্যাম্বুলেন্স ব্যবহার করার বিষয়ে ইসরাইল যে দাবি করছে তার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন প্রখ্যাত সার্জন ডা. তাহির মোহাম্মদ।

লেবানন ও গাজা উভয় অঞ্চলেই কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক বলেন, স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরাইলের এই ক্রমবর্ধমান হামলা মূলত তাদের পুরোনো নীতিরই ধারাবাহিকতা।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. তাহির মোহাম্মদ বলেন, ‘হিজবুল্লাহ অ্যাম্বুলেন্স ব্যবহার করে অস্ত্র পরিবহন করছে’—ইসরাইলের এমন দাবির ‘বিন্দুমাত্র’ প্রমাণ আমি দেখিনি। বরং আমরা দেখেছি দক্ষিণ লেবাননে একজন সাংবাদিক হামলার শিকার হওয়ার পর সাহায্য করতে আসা অ্যাম্বুলেন্স ও ত্রাণকর্মীদের বাধা দেওয়া হয়েছে। ফলে ওই সাংবাদিক সেখানে মারা যান। তখন তাদের যুক্তি কী ছিল?

তিনি আরো বলেন, ‘গাজায় আমরা ভিডিও ফুটেজে দেখেছি যখন অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের সবাইকে হত্যা করে গর্তে পুঁতে রাখা হয়েছিল। তাই ইসরাইলের এই যুক্তিগুলোর কোনো ভিত্তি নেই।’

ডা. তাহির মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি গাজায় তার সহকর্মীদের ইসরাইলি অস্ত্রের আঘাতে নিহত হতে দেখেছেন।

তার মতে, লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করা ইসরাইলের সেই ‘একই ও ধারাবাহিক’ নীতির অংশ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

ডা. তাহিরের মতে, ইসরাইল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com