ফিলিস্তিনির লাশ কবর থেকে সরাতে বাধ্য করল ইসরাইল

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:০০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:০০:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশটি অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেপ্তার এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশারকিয়া গ্রামে বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেথলেহেমের দক্ষিণে বুরাক সুলায়মান (সোলোমন’স পুল) এলাকায় বনভোজন করতে আসা একদল ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে বাধ্য করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলার পর তারা টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া দু’জনকে চিকিৎসা দিয়েছে এবং আরো পাঁচজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com