বান্দরবান জেলার ছাত্রদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাইক্ষ‍্যংছড়ি ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১৯:২১ অপরাহ্ন


হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ


পার্বত্য বান্দরবান জেলার ছাত্রদলের  নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার  ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (০৮মে) বেলা ৩.৩০ মিনিটে নাইক্ষ‍্যংছড়ি হাজী এম,এ সরকারি ডিগ্রী কলেজ গেইট  থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি নাইক্ষ‍্যংছড়ি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে  নাইক্ষ‍্যংছড়ি উপজেলার   যুগ্ন আহবায়ক  মোঃ শাহাদাত হোসাইন সভাপতিত্বে ও  সদস্য সচিব  মামুনুর রশিদ'র সঞ্চালনায় নাইক্ষ‍্যংছড়ি উপজেলার  যুগ্ম মোঃ শাহাদাত হোসাইন বলেন   জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ফরহাদ হোসেন জিকু সহ  নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।উল্লেখ্য, দীর্ঘদিন পর গত শনিবার (০২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের (১০) সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com