চুনারুঘাট জা সা স এর কমিটি অনুমোদন

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:৪৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:৪৬:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সারোয়ার নেওয়াজ শামীম সভাপতি সোহেল সিনিঃ সহ সভাপতি জালাল উদ্দিন সাজ সাধারন সম্পাদক,তোফায়েল আহমেদ তপু যুগ্ন সাধারন সম্পাদক, মোশাহিদ আলম সাংগঠনিক সম্পাদক, মহিন উদ্দিন দপ্তর সম্পাদক, সেলিম সওদাগর প্রচার সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা  কমিটি অনুমোদন করা হয়।
 
 
গতকাল ৬/৫/২৬ইং বুধবার জেলা আহবায়ক মোঃ মিজানুর রহমান চৌঃ ও সদস্য সচিব আলী হোসেন সোহাগ  ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন করেন। মিজান চৌঃ বলেন, আমরা ত্যাগ এ বিশ্বাস করি।আমার বিশ্বাস আজকে যিনি চুনারুঘাট এর সভাপতি তিনি দীর্ঘ ৮বছর যাবৎ আমাদের সাথে সংগঠনের কাজে আমাদের কে সহযোগিতা করে আসছেন। জেলা জা সা স এর সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং দীর্ঘ দিন যাবৎ উপজেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, আশা করি দলের স্বার্থে সুনাম রক্ষা করে কাজ করবেন।
 
 
সদস্য সচিব বলেন, যোগ্য এবং দক্ষ নেতৃত্বের আশায় আমরা আপনাদের কমিটি উপহার দিচ্ছি, বিশ্বাস করি শহিদ জিয়ার আদর্শে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এসময় শায়েস্তাগন্জ, নবীগন্জ, বাহুবল, বানিয়াচুং, লাখাই,আজমীরগন্জ ও মাধবপুর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com