রাজস্থলীতে, কাপ্তাই খালে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:০৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:০৩:৩৪ অপরাহ্ন
 
 
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ 
মোঃআইয়ুব চৌধুরী
 রাঙামাটির রাজস্থলী উপজেলার কাপ্তাই খালে গোসল করতে গিয়ে হাবিবুর রহমান (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত হাবিবুর রহমান ওই এলাকার মোঃ নাজেরের ছেলে। সে ইউনিয়নের তালুকদার পাড়া তৈবীয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার চলমান পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে বন্ধু ও দাদি কালাম্মাসহ কয়েকজনের সঙ্গে কাপ্তাই খালে গোসল করতে নামে হাবিবুর রহমান। একপর্যায়ে অল্প পানিতেই সে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা শিশুদের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ খালেদ  বলেন - খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের প্রতি আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com