মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪১:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার পরীক্ষীতপুর মৎস্য হ্যাচারীজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মোটরসাইকেল চালক তামিম মিয়া (২২), ও তার স্ত্রী শিমলা বেগম (১৯)। তামিম উপজেলার আশাপুর গ্রামের হাবিবুল ইসলাম এর ছেলে। তাদের তিন মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেল যোগে ফরিদপুরে যাওয়ার সময় স্থানীয় পরীক্ষিত পুর এলাকার ঢাকা খুলনা মহাসড়কে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিমলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com