চাঁদাবাজি মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন, রাণীশংকৈল থানায় সালিশে অংশ নেওয়ার অভিযোগ

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৪:৫০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৪:৫০:৩৪ অপরাহ্ন
 
 
 
নিজস্ব প্রতিনিধি: 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এমনকি রাণীশংকৈল থানায় বিভিন্ন বিচার-সালিশে অংশ নিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
 
 
রাণীশংকৈল উপজেলা সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের দায়ের করা মামলার আসামি ফারুক আহমেদ সরকার ও রফিকুল ইসলাম সুজনসহ কয়েকজনকে রাণীশংকৈল থানার অফিস কক্ষে বিভিন্ন সালিশে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
 
 
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন বলে জানা গেছে।
 
 
তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল, স্নেহাশীষ কুমার দাস বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
 
এদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন জানান, “আইনের চোখে সবাই সমান। কোনো আসামি আইনের বাইরে থাকতে পারে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com