নিজস্ব প্রতিবেদক
এস এম মনির হোসাইনঃ
বরিশালের হিজলা উপজেলায় 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার।
সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে 'পার্টনার' প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তুলছে। নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের প্রকল্পের ভূমিকা অপরিসীপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ম। সভাপতির বক্তব্যে কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, পার্টনার প্রকল্পটি মূলত কৃষিতে বাণিজ্যিকীকরণ এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে। হিজলার কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে পারে, সেজন্য কৃষি বিভাগ মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামীম আফ্রিদির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমোহাম্মদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার। নারগিস আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার।
মোঃ আলতাফ হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। মোঃ মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মোঃ নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার। উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। বক্তারা টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে আধুনিক বীজ, সার এবং উন্নত কৃষি প্রযুক্তির যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি ও পুষ্টিসমৃদ্ধ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের সম্যক ধারণা প্রদান করা হয়।