জাহিদুল আলম প্রতিবেদক
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬: রাজধানী ঢাকাকে নিজ বাড়ির আঙিনার মতো পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরীতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়া সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, সরকারের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নের অংশ হিসেবে এই সড়ককে একটি আদর্শ ও মডেল সড়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে সড়কজুড়ে ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির রঙিন ফুলগাছ রোপণ করা হবে।
তিনি বলেন, “আমরা চাই ঢাকা শহরকে এমনভাবে সাজাতে, যেন এটি প্রতিটি নাগরিকের নিজের বাড়ির আঙিনার মতো পরিচ্ছন্ন ও সুশোভিত থাকে।”
নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশন বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে না। গাছপালা সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার সংস্কৃতি গড়ে তুলতে নগরবাসীকেই এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, “আমরা একদিকে গাছ লাগাব, অন্যদিকে যদি কেউ তা নষ্ট করে—তাহলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এক মাসের মধ্যে বর্তমান প্রকল্পের কাজ শেষ করা হবে। পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেককেন্দ্রিক সৌন্দর্যবর্ধন কার্যক্রম হাতে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই উদ্যোগ পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক সকল নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।