মোঃ শাহীন হাওলাদার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ২৯ এপ্রিল) বিকাল ৫ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়ার পাটোয়ারী বাড়ী হইতে সাদুমুন্সি স্কুল হয়ে উত্তর আমড়াগাছিয়ার আলি মোহন খাল পর্যন্ত ৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
খনন কর্মসূচির উদ্বোধন করেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজি।
আরও উপস্থিত ছিলেন, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক মো. মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী, যুবদল নেতা জুয়েল, ইউপি সদস্য মো. জালাল গাজী, ইউনিয়ন যুবদল নেতা সজিব খান প্রমুখ।