​রংপুরে মাদক-জুয়া দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নতুন পুলিশ সুপার

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০১:১৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০১:১৬:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


পুলিশ সুপার বলেন, পুলিশি কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সমাজ থেকে অপরাধ নির্মূল এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা এবং জেলার উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com