লক্ষ্মীপুরে এনসিপির কমিটি ঘোষণা

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:২০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:২০:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহবায়ক মো. মাসুম বিল্লাহ ও সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসেন।

বাকিরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সামসুজ্জামান সোহেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মো. মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জিএম জাকারিয়া, আনোয়ার হোসেন, মো. আলমারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী টিটু, যুগ্ম সদস্য সচিব ছফি উল্লাহ, মোবারক হোসেন, মো. ইব্রাহীম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন, এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাসান, সহ-হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, মাওলানা রাশেদ। এছাড়া ১২জনকে কমিটির সদস্য করা হয়।

তবে কমিটি প্রকাশের কয়েক ঘন্টা পর এনসিপির অফিসিয়াল পেইজ থেকে কমিটি টি সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, কি কারণে এটি হয়েছে তা আমাদের জানা নেই। তবে কমিটি ঘোষনা হয়েছে আর এটিই থাকবে। নতুন একটির মাধ্যমেই লক্ষ্মীপুরে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com